Header Ads

Header ADS

amar bolar kisu chilona " আমার বলার কিছু ছিলো না"





  • শিল্পী:
  • হৈমন্তী শুক্লা "haimanti sukla"


" আমার বলার কিছু ছিলো না, না গো,
আমার বলার কিছু ছিলো না।
"চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে,
তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম,
আমার বলার কিছু ছিলো না, না গো,
আমার বলার কিছু ছিলো না।
" সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে,
আনন্দ,হাঁসি,গান, সব তুমি নীলে।
সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে,
আনন্দ হাঁসি গান সব তুমি নীলে।
"যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে,
সৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে-
আমার বলার কিছু ছিলো না, না গো,
আমার বলার কিছু ছিলো না।
"দুঁহাতে তোমার ওগো এতো কিছু ধরে গেলো,
ধরলো না শুধু এই সৃতিটা,রয়ে গেলো শেষ দিন,
রয়ে গেলো সেদিনের প্রথম দেখার সেই ইতি টা।
"কোথা থেকে কখন যে কি হয়ে গেলো,
সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেলো।
কোথা থেকে কখন যে কি হয়ে গেলো,
সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেলো।
"সে ঝড় থামার পরে, পৃথিবী আঁধার হলো,
তবু দেখি দীপ গেছো জ্বেলে, তুমি চলে গেলে-
আমার বলার কিছু ছিলো না,
চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে,
তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম,
আমার বলার কিছু ছিলো না, না গো,
আমার বলার কিছু ছিলো না।

No comments

Powered by Blogger.